শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে ঔষধের দোকানে দুর্বৃত্তদের আগুন; ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আলোকিত বগুড়া   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
242 বার পঠিত
আদমদীঘিতে ঔষধের দোকানে দুর্বৃত্তদের আগুন; ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সিপলা ফার্মেসি নামের এক ঔষধের দোকানে দুর্বৃত্তদের লাগানো আগুনে জীবন রক্ষাকারি ঔষধ, ল্যাপটপ, ফ্রিজ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় বগুড়ার আদমদীঘি হাসপাতালের উত্তর পাশে সততা ক্লিনিকের নিচে শিপলা ফার্মেসিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর ৫টায় আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন।

শক্রতামূলক: এই ব্যবসা প্রতিষ্টানে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক আতোয়ার রহমান স্বপন দাবী করেছেন।


সিপলা ফার্মেসির মালিক আতোয়ার রহমান স্বপন জানান, গত শুক্রবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত দোকানে ঔষধ বেচকেনা করার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। রাতে পূর্বশক্রতামূলক তার দোকান ঘরের পশ্চিম দিকের জানালার কাঠের চৌকাঠ ও গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। রাত ৪টায় খবর পেয়ে এসে দোকান ঘরের দরজার সার্টার খুলে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জলছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রন করলেও দোকান ঘরে রাখা মূল্যবান ঔষধ, ঔষধ সংরক্ষনের ফ্রিজ, একটি ল্যাপটপ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের সঠিক কারন জানানো যাবে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ বাহিনী আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে।


Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!