রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
323 বার পঠিত
সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আদমদীঘির সান্তাহারে রেললাইন পারারারের সময়য় ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শালবাগান এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সান্তাহার তারাপুর লেভেলক্রসিং এলাকায় রেললাইনের উপর দিয়ে পারাপারের সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সাব্বির হোসেনকে ধাক্কা দেয়। এসময় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ওই দিন দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।


Facebook Comments Box


Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!