রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে ভাংড়ি দোকানে অগ্নিকা- দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
207 বার পঠিত
সান্তাহারে ভাংড়ি দোকানে অগ্নিকা- দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

আদমদীঘির সান্তাহারে পত্রিকা বিক্রেতা জুয়েল হোসেনের ভাংড়ি দোকান ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত গভীর রাতে সান্তাহার মালগুদাম এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সান্তাহার পৌরসভার লোকো পশ্চিম কলোনির পত্রিকা বিক্রেতা জুয়েল হোসেন জানান, তিনি পত্রিকা বিক্রির পাশাপাশি সান্তাহার মালগুদাম এলাকায় ভাংড়ি ব্যবসা করে আসছিলেন। গত রোববার রাতে দোনান ঘর বন্ধ করে বাসায় যান। গভীর রাতে ওই দোকান ঘরে এক ভয়াবহ অগ্নিকানেডর ঘটনা ঘটে। রাতেই আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে দোকান ঘরে থাকা কিছু টাকা প্লাস্টিকের বোতল, পুরাতন টিনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমিন বলেন, কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box


Posted ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!