রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্র নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
270 বার পঠিত
সান্তাহারে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্র নিহত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটাপড়ে সালমান জোবায়ের (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার সান্তাহার স্বাধীনতা মঞ্চের পাশে রেলওয়ে লাইনে এ ঘটনা ঘটে।

নিহত সালমান জোবায়ের নওগাঁ সদরের চকএনায়েত গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মান্নানের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থি ছিলেন বলে জানা গেছে।


সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চের নিকট ব্রডগেইজ রেললাইনে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই কিশোর ছাত্র নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্র জানায়, সে মোবাইল ফোনে গেমে আসক্ত ছিল। মোবাইল ফোন না পাওয়ায় সে আত্মহত্যা করে।


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টায় নিহত কলেজ ছাত্র সালমান জোবায়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই স্বজনদেন কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!