রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

র‌্যাবের অভিযানে চার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
243 বার পঠিত
র‌্যাবের অভিযানে চার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

র‌্যাব-৫ আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানায় সেপর্দ করেছে। গত সোমবার দিবাগত রাতে জয়পুরহাট রেল স্টেশনে ট্রেনের একটি কামড়া থেকে এই চার নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ও ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পুর্বজগন্নাথপুর গ্রামের আব্দুল হানিফের মেয়ে আনোয়ারা বেগম (৪৪) একই এলাকার মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬) , সেকেন্দার আলীর মেয়ে মেরীনা খাতুন (৪৬) ও মৌপুকুর আবাসন প্রকল্প এলাকার বেলাল হোসেনের স্ত্রী ইতি বেগম (২৭)। এঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিকে জানতে পারে গত সোমবার রাতে ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনে বিপুল মাদক আসছে। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছালে ওই ট্রেনের একটি কামড়ায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে  মঙ্গলবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করে।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box


Posted ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!