রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

টায়ার পুড়ে তেল তৈরি করায় ফারজানা রিসাইক্লিং কারখানার ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
202 বার পঠিত
টায়ার পুড়ে তেল তৈরি করায় ফারজানা রিসাইক্লিং কারখানার ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে বৈধ কাগজ ছাড়াই যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় ফার্নিস তেল তৈরি করে পরিবেশ দুষনের দায়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানার অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করেন।


আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় এ জরিমানা করেন আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। অভিযানে র‌্যাবের সদস্যরা উপস্থিতি ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর এলাকায় এক শ্রেনির অর্থলোভি ব্যক্তি বিভিন্ন যানবাহনের টায়ার কিনে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় বৈধ কাগজপত্র ছাড়াই অভিনব কায়দায় ফার্ণিস তেল তৈরি করে এলাকার পরিবেশ দুষন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন র‌্যাব সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ আইনের ৬(ক) ও ৬(গ) ধারা ভঙ্গে সারণিক ০৬ ধারায় পৃথক ভাবে ১লাখ ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


Facebook Comments Box


Posted ১১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!