রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উন্নত বাংলাদেশ গঠনে সততার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে —এমপি বাঁধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
244 বার পঠিত
উন্নত বাংলাদেশ গঠনে সততার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে —এমপি বাঁধন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। উন্নত বাংলাদেশ গঠনে সততার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মানুষ স্বাধীনতার স্ব-পক্ষকের সমর্থন ও আস্থা রেখে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল পেশাজীবি মানুষের সহযোগীতায় গ্রামাঞ্চলকে শহরে পরিনত করতে চাই।

তিনি গত বৃহস্পতিবার (১৫ ফ্রেব্রুয়ারী) রাত ৯ টায় আদমদীঘি উপজেলা সদরের তালসন কুন্ডুপাড়া বিদ্যার্থী সংঘের সরস্বতী পুজা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা, সাংস্কৃতিক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।


তালসন কুন্ডুপাড়া বিদ্যার্থী সংঘের সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, স্থানীয় ইউপি মেম্বার এনামুল হক শাহ, ওর্য়াড আ’লীগের সভাপতি দুলাল মন্ডল,সম্পাদক আনন্দ কুন্ডু, ছাত্রলীগ নেতা শাকিবুল হাসান সাকিব, আরিফিন খান তনু, বিদ্যার্থী সংঘের সাধারন সম্পাদক উজ্জল সরকার, কোষাধ্যক্ষ জগাই কুন্ডুসহ নেতৃবর্গ।


Facebook Comments Box


Posted ১২:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!