শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সড়কের উন্নয়ন কাজে নেই অগ্রগতি; বাড়ছে দুর্ঘটনা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
192 বার পঠিত
সড়কের উন্নয়ন কাজে নেই অগ্রগতি; বাড়ছে দুর্ঘটনা

বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম ব্রিজ থেকে ডহরপুর হয়ে ছাতিয়ানগ্রাম পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ কাজের গতি না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঠিকাদারের লোকজন সড়কের বিভিন্ন স্থানে মাটি খুড়ে দুই ধারে সীমানা প্রশস্তকরণে ইট স্থাপন করে ফেলে রাখায় সমস্থ সড়কে খানাখন্দকে পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে এই সড়কে বৃষ্টির পানি জমে প্রতি নিয়ত যানবাহন ও পথচারীরা চলাচলে দুর্ঘটনার কবলে পড়ছেন। ইতিমধ্যে বেশ কিছু ট্রাক ও অটোচার্জার বিকল হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এই সড়কে।

খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক এলজিইডির বগুড়ার আওতায় আরডিআরআইডিপি প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার সড়ক সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ ও উন্নয়ন নামক প্রকল্পটি গত ২০২২ সালের ২১ জুন সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এদিকে উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও মুল সড়কের দুই পাশে মাটি কেটে সীমানা নির্ধারণে ইট স্থাপন (এজেন্ড) ও কিছু অংশে কাপেটিং তুলে ফেলে রাখার পর দীর্ঘ দিন যাবত কাজটি বন্ধ রয়েছে। ফলে পুর্বের মতো সড়কটি খানাখন্দকে ভরপুর হয়ে আরো ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন ও পথচারিদের চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা সড়ক প্রশস্থকরণ কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে অতিদ্রুত কাজটি শেষ করার জন্য আহবান জানান।


ডহরপুর গ্রামের অটোভ্যান চালক আজিবর রহমার ও ছাতিয়ানগ্রামের মিলন মিয়া জানায়, ছাতিয়ানগ্রাম ভাঙ্গা সড়কে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ে অনেক যানবাহনের ক্ষতি হচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী রিপন কুমার জানান, সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেয়া হয়েছে।


Facebook Comments Box


Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!