শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
239 বার পঠিত
আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে নওগাঁ-বগুড়া মহাসড়ক পারাপারের সময় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় মোতাহার সরদার (৬০) নামের মানাসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে।

নিহত মোতাহার সরদারের স্ত্রী পারুল নেছা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার মাঝে মধ্যে হঠাৎ করে বাড়ী থেকে নিখোঁজ হতেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আবারো নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখোঁজি করে ব্যার্থ হন। এদিকে মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে মহসড়ক পারাপারের সময় বগুড়াগামী মাছ বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মোতাহার সরদার ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে থাকা বাজার জাতের মাছ গুলো পানিতে ভেসে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান আলোকিত বগুড়াকে বলেন, এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


Posted ৮:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!