রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে রবি প্রণোদনার ৪৬২০জন কৃষক পেলেন বীজ ও সার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
113 বার পঠিত
আদমদীঘিতে রবি প্রণোদনার ৪৬২০জন কৃষক পেলেন বীজ ও সার

বগুড়ার আদমদীঘিতে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৪ হাজার ৬শ ২০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণী পেনেল বিনামূল্যে বীজ ও সার। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি হামিম বাবু প্রমুখ।


উল্লেখ্য: উপজেলায় রবি ২০২৩-২৪ মৌসুমে গম,ভূট্ট্রা, সরিষা, পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৫৫০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন ভূট্ট্রা চাষীকে জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৬০০ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন মুগ চাষীকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন মসুর চাষীকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box


Posted ৪:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!