রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ০২

আলোকিত বগুড়া রিপোর্ট   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
352 বার পঠিত
আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ০২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খলিলুর রহমান (৩৫) ও সন্দেহজনক ভাবে সাহাদত হোসেন (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।


মাদক ব্যবসায়ী খলিলুর রহমান আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের মোহাম্মাদ আলীর ছেলে ও সাহাদত হোসেন আদমদীঘি সদরের আদর্শগ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে আদমদীঘি সাওইল বাজারের ডাচ বাংলা ব্যাংকের সামনে মাদক বেচাকেনার সময় খলিলুর রহমানকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে আদমদীঘি সদরের আদর্শগ্রামের পিছনে কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করতে পারে এমন সন্দেহে সাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।


Facebook Comments Box


Posted ৭:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!