শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
201 বার পঠিত
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া

বগুড়ার আদমদীঘিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলা চত্বরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, চঞ্চল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা শাহজালাল মাহমুদ চপল, কারমান হোসেন, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ফিরোজ হায়দার পিন্টু, বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, আবিদ হোসেন, নুরুন্নবী, সরফরাজ হোসেন, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম প্রমুখ।

পরে বগুড়া জেলা বিএনপির নয়া কমিটিতে পদ পাওয়া আদমদীঘি উপজেলার মোহাম্মদ আব্দুল মান্নান, মাহফুজুল হক টিকন ও শফিকুল ইসলাম খান লিখনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধিত করেন নেতাকর্মিরা।


Facebook Comments Box


Posted ৯:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!