রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ২৮ মে ২০২৩
234 বার পঠিত
আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে খাবার সদাই কিনে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) সকাল ৮টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি ডালম্বা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও হিতের চাচা রুবেল জানায়, আজ রোববার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের দক্ষিনে আদমদীঘি উপজেলার ডালম্বা বটতলী নামকস্থানে ওই শিশু একটি দোকানে খাবার সদাই কিনে বাড়িতে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির বগুড়াগামী একটি অজ্ঞাত বাস আবু বক্কর নামের ওই শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশু আবু বক্করের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box


Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!