শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ১৬ আগস্ট ২০২৩
141 বার পঠিত
আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপাহারা করছিল। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তার দিয়ে এক যুবক হেঁটে যাবার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে। তার নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ১১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!