রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দুই ট্যাপেন্টাডল বিক্রেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
258 বার পঠিত
আদমদীঘিতে দুই ট্যাপেন্টাডল বিক্রেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ১৫পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে।

এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই জনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৭:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!