রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে ট্রাকট্রলির পিছনে সিএনজির ধাক্কা নিহত ০১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
341 বার পঠিত
আদমদীঘিতে ট্রাকট্রলির পিছনে সিএনজির ধাক্কা নিহত ০১

নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির অদূরে ট্রাকট্রলির পিছনে যাত্রীবাহী একটি সিএনজি ধাক্কা দিলে আসমা বেগম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন সিএনজি চালকসহ দুই জন। নিহত আসমা বেগম বগুড়া গাবতলীর কাকইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুরের নিকটে নারিকেল বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শরা জানায়, সোমবান ভোরে নওগাঁর রানীনগর থেকে নিহত আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ একটি সিএনজি ভাড়া নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির শিবপুরের নিকটে নারিকেল বাগানের সামনে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিটি ট্রাকট্রলির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা বেগম নিহত হয়। এসময় তার ছেলে রাজু আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার ধনোপাড়ার সিএমজি চালক মিঠুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার এসআই প্রদিপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।


Facebook Comments Box


Posted ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!