শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় দুই মেধাবী ছাত্রের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
163 বার পঠিত
আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় দুই মেধাবী ছাত্রের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে নৈশ্য কোচের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই মেধাবী ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এসময় আরো একজন গুরতর আহত হয়। নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে বগুড়া পলিটেকনিক্যাল কলেজ ছাত্র শাকিল হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রী কলেজ ছাত্র সজিব হোসেন (২১)। আহত অপর যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহত দুই জন সম্পর্কে চাচাতো ভাই।

গত সোমবার  দিবাগত রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে সাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে।


পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, গত সোমবার দিবাগত রাতে কলেজ ছাত্র শাকিল হোসেন, সজিব ও অপর অজ্ঞাত ওই যুবক মিলে একটি মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সিমান্তবর্তি সাহারপুকুর বাজারের পাশে পৌঁছিলে ঢাকাগামী একটি নৈশ্যকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং আরেহী তিন যুবক মারাত্বকভাবে আহত হয়। আহতদের মধ্যে শাকিল হোসেন ও সজিব হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। অপর অজ্ঞাত আহত যুবকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, রাতেই আদমদীঘি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের নিকট দুই কলেজ ছাত্রের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৫:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!