রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জনগণের ওপর প্রতিশোধ নিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে —রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
147 বার পঠিত
জনগণের ওপর প্রতিশোধ নিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে —রুহুল কবির রিজভী

৭ জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার-ধারে না। এই সরকারের পক্ষে কোনো গণরায় নেই। দখলদার সরকাররা ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে। তাই ক্ষমতা দখলে রেখে জুলুমের খড়গ নামিয়ে আনে। জনগণের প্রতি এই তাচ্ছিল্যভাব অক্ষমার।

জন-জীবনকে দুর্বিষহ করে তুলতেই সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে বলে মন্তব্য করে রিজভী বলেন, এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর।


তিনি আরও বলেন, এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে।

Facebook Comments Box


Posted ২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!