শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া জেলার শ্রেষ্ট শিক্ষক শফিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ২৭ মে ২০২৩
1150 বার পঠিত
বগুড়া জেলার শ্রেষ্ট শিক্ষক শফিউল্লাহ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ দ্বিতীয় বারের মত বগুড়া জেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়েছেন কাহালু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ মোঃ শফিউল্লাহ (লোটাস)।

তিনি বিগত সেপ্টেম্বর ২০০১খ্রিঃ হতে শিক্ষকতা করে আসছেন। এর আগেও তিনি ২০২২খ্রিঃ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসাবে নির্বাচিত হন এবং ২০১৯,  ২০২২ এবং বর্তমানে ২০২৩ সালে তাঁর নিজ উপজেলা কাহালুতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়ে কাহালু উপজেলা ও বগুড়া জেলার শ্রেষ্ঠত্বের তালিকায় তাঁর নাম লিখান।


জাতীয় শিক্ষা সপ্তাহের মাদরাসা পর্যায়ের কমিটি আব্দুল হামিদ মোঃ শফিউল্লাহ (লোটাস) কে উক্ত মাদরাসার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচন পূর্বক উপজেলা পর্যায়ে প্রতিযোগীতার জন্য প্রেরন করেন। কাহালু উপজেলার বিচারক প্যানেল যাচাই বাচাই শেষে গত ১৪ মে ২০২৩ খ্রিঃ তারিখ রবিবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মাদরাসা নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেন এবং জেলায় প্রেরণ করেন।

বগুড়া জেলার বিচারক প্যানেল জেলার ১২টি উপজেলার শ্রেষ্ট শিক্ষকদের মধ্য হতে যাচাই বাচাই শেষে গত ২০ মে ২০২৩ খ্রিঃ তারিখ সোমবার শফিউল্লাহকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মাদরাসা নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেন এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতার জন্য রাজশাহী বিভাগে প্রেরণ করেছেন।


তিনি এটুআই (a2i) এর ICT4E বগুড়া জেলার একজন এম্বাসেডর শিক্ষক এবং শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ সহ বিভিন্ন অনলাইন ফোরামের একজন সক্রিয় সদস্য। সেই সাথে আইসিটিতে দক্ষ একজন শিক্ষক হিসাবে শিক্ষা পরিবারে বিশেষ পরিচিত।

Facebook Comments Box


Posted ৯:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!