শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে’

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
746 বার পঠিত
‘কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে’

দেশে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম মোশাররফ করিম ও রোবেনা করিম জুঁই। চার বছর প্রেমের পর ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তারা। সেই হিসেবে ১৯ বছর পূর্ণ করে দাম্পত্য জীবনের দুই দশকে পা রাখলেন এই তারকা জুটি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম দুজনের একটি ছবি পোস্ট করেছেন জুঁই। ক্যাপশনে লেখেন, ‘শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। শুভস্থায়ী ভালোবাসার সাথি পাওয়া দিবস। ১৯ বছর যাবৎ এভাবেই ভূতের মতো ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণামিশ্রিত ভালোবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।’


দুই বাংলাতেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। ফজলুল কবীর তুহিন পরিচালিত এই সিনেমায় মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন পার্ণো মিত্র।

এছাড়া পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘হুব্বা’। এটি বানিয়েছেন ব্রাত্য বসু। এতে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়া ওটিটি এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।


অন্যদিকে, নাটকে নিয়মিত কাজ করছেন জুঁই। সম্প্রতি তার অভিনীত ‘কপালের লিখন’ ও ‘বড় বোন’ নাটক দুটি প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


Posted ৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!