শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষার চাষাবাদ

আলোকিত বগুড়া   শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪
766 বার পঠিত
বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষার চাষাবাদ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে চাষ হয়েছে সরিষার।

বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা ব্লক এ কাষ্ঠগাড়ী বিলে সরিষার ব্যাপক চাষ হয়েছে। সরিষার ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হয়েছে । ধান চাষের পাশাপাশি এই এলাকায় ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সরিষার চাষ হয়ে থাকে।
চলতি মৌসুমে এই উপজেলায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। ৩হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে ।

কৃষক নুরুল আজিম স্বপন আলোকিত বগুড়া’কে বলেন, সরিষা চাষ করতে অল্প খরচে বেশি লাভ হয়। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় তেমন বেশি খরচ লাগে না।


কথা হয় কৃষক আবজাল মিয়ার সাথে তিনি বলেন, ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি।

মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত বলেন, আমার এরিয়া গোবরচাঁপা ব্লকে বিভিন্ন মাঠ জুড়ে চাষাবাদ হচ্ছে সরিষা। আগের চেয়ে এই এলাকায় দিন দিন সরিষার চাষ বাড়ছে।


উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান আলোকিত বগুড়া’কে বলেন, স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকদের মধ্য সরিষা চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা তেল জাতীয় ফসল আমদানি করার জন্য সরিষা চাষকে গুরুত্ব দিচ্ছি। দুই ফসলি জমিকে তিন ফসলি করারও চেষ্টা করছি। ইতিমধ্যেই দিন দিন সরিষা চাষ আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:০০ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!