শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেফতার হলেন মহিলা দল নেত্রী নাজমা

এস আই শফিক, বগুড়া (সদর) প্রতিনিধি   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
1004 বার পঠিত
বগুড়ায় পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেফতার হলেন মহিলা দল নেত্রী নাজমা

পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই গ্রেফতার হলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।


র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি। ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মনির হোসেন।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা আলোকিত বগুড়া’কে বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের শামিল।


Facebook Comments Box


Posted ১০:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!