শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম‍্যান মেহেরুল গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
741 বার পঠিত
আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম‍্যান মেহেরুল গ্রেফতার

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম‍্যান এম মেহেরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৫ ডিসেম্বর রবিবার থানা পুলিশের টিম পৌর সদর থেকে তাকে গ্রেফতার করে।


গত ৫ আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেখ হাসিনা পদত্যাগের পরেই দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় সোনাতলায় বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। ওই দিন বিকেলে উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর দোকানসহ বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় ২৩ আগষ্টে তার ছেলে শামীনুর ইসলাম শামীম বাদি হয়ে বগুড়া -১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানসহ ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ আরো ৩টি রাজনৈতিক মামলার আসামি তিনি।

সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে আলোকিত বগুড়ার প্রতিবেদককে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!