রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নয়াপল্টনে নয়; সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ৩১ জুলাই ২০২৩
142 বার পঠিত
নয়াপল্টনে নয়; সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৩১ জুলাই (সোমবার) বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিবর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।


রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনে সোমবার জনসমাবেশ কর্মসূচির জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতি না মেলার পরও জনসমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জনসমাবেশ কর্মসূচির ডাক দেয় বিএনপি।


প্রসঙ্গত, ২৯ জুলাই (শনিবার) রাজধানীর প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ জনসমাবেশ করবে বিএনপি।

Facebook Comments Box

Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!