রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বুধবার চালু হয়েছে ব্রডব্যান্ড সেবা; আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট

আলোকিত বগুড়া রিপোর্ট   বুধবার, ২৪ জুলাই ২০২৪
134 বার পঠিত
বুধবার চালু হয়েছে ব্রডব্যান্ড সেবা; আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট

ব্রডব্যান্ড সেবা বুধবার রাতের মধ্যেই চালু করে দেয়া হলেও, মোবাইল ইন্টারনেটের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।


তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘রাতের মধ্যে বাসাবাড়িতে ইন্টারনেট সেবা আসবে। তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।’


এর আগে, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকও জানিয়েছিলেন, রাতের মধ্যেই বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হতে পারে।

এদিকে পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে এর আগে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


এছাড়া মোবাইল ইন্টারনেট দ্রুতই চালুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!