রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

স্পোর্টস ডেস্ক   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
369 বার পঠিত
বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

সমালোচনা আর বিতর্ক পাশ কাটিয়ে আশার ফানুস উড়িয়ে আজ (শুক্রবার) পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

বিপিএলের প্রথম ম্যাচেই উত্তাপ ছড়াচ্ছে আসরের সফল দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। নামে ও ভারে ঢাকার চেয়ে বেশ এগিয়ে কুমিল্লা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে এবারো শিরোপা ধরে রাখার মিশন ভিক্টোরিয়ান্সের।


বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। আগের আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরুল কায়েস। এবার লিটন দাসের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিটন। ভালো কিছু উপহার দিতে চান কুমিল্লাকে।

এদিকে, ২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটর্স হিসেবে যাত্রা শুরুর পর ষষ্ঠবারের মতো নাম পরিবর্তন হয়েছে ঢাকার। নতুন মালিকানায় এবার তাদের নাম দুর্দান্ত ঢাকা। নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে বিপিএল মিশন শুরু করেছে তারা। জাতীয় দলের পেস অ্যাটাকের মূল ভরসা তাসকিন-শলিফুল প্রধান অস্ত্র ঢাকা অধিনায়কের। এ দুই ক্রিকেটার জ্বলে উঠলে আসরে ভালো করাটা কঠিন হবে না বলেই মনে করেন মোসাদ্দেক। আস্থার প্রতিদান দিতে চান তাসকিনও।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, মুশফিক হাসান, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রোসটন চেজ।

দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, লাসিথ ক্রসপুলে ও দানুশকা গুনাথিলাকা।


Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!