রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নতুন লুকে চিত্রনায়িকা শবনম বুবলী

আলোকিত বগুড়া ডেস্ক   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
449 বার পঠিত
নতুন লুকে চিত্রনায়িকা শবনম বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ঢাকাই সিনোমার চিত্রনায়িকা শবনম বুবলী। সোনালী রঙের ছোট চুলে নায়িকাকে যেন চেনাই দায় ভক্তদের।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।


জানা যায়, দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন এই নায়িকা। এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে।

নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


Facebook Comments Box


Posted ৪:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!