শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাচনে জয়ী হলেন যারা

আলোকিত বগুড়া ডেস্ক   রবিবার, ২২ জুন ২০২৫
344 বার পঠিত
ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাচনে জয়ী হলেন যারা

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির (বগুড়া ও জয়পুরহাট) কার্যকরী সংসদ দ্বি-বার্ষিক নির্বাচনে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও মোশাররফ হোসেন চৌধুরীর প্যানেল বিজয়ী হয়েছেন।

রাজধানী উচ্চ বিদ্যালয়ে ২১ জুন (শনিবার) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। রাত ৮টার পর ফলাফল ঘোষণা করা হয়।


এবারের নির্বাচনে ৭টি সহ-সভাপতি পদে ৯ জন প্রার্থী অংশ নেন। এছাড়া ৫টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে অংশ নেন ৬জন প্রার্থী।

সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন-
১) আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপন- ৩৫৮ ভোট
২) মোস্তাইন বিল্লাহ- ৩৫৪ ভোট
৩) মোকাররম হোসেন- ৩৪৭ ভোট
৪) ডা. আতাউর রহমান- ৩৪৬ ভোট
৫) নাসরিন বেগম- ৩৪৫ ভোট
৬) ড. একেএম আহসান হাবিব রুবেল- ৩৪৫ ভোট
৭) জাহিদুর রহমান দিপু- ৩৩৩ ভোট


যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ীরা হলেন-
১) শামীম হোসেন- ৩৭৬ ভোট
২) শফিকুল ইসলাম শফিক- ৩৭৩ ভোট
৩) তানজিয়া খান- ৩৬৩ ভোট
৪) ছালজার হোসেন- ৩৪৭ ভোট
৫) এড. রবিউল হোসেন রবি- ৩২৩ ভোট

এর আগে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৩৭টি পদে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সংগঠনের বাকি দুটি পদ সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহ-সভাপতির ৭টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। আর যুগ্ম সাধারণ সম্পাদকের ৫টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংগঠনের মোট ভোটার ১২৫০ জন। এই দুটি পদে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. হালিমুন হক। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন নিভাউজ্জামান ও মিনারুল ইসলাম।

Facebook Comments Box

Posted ২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!