শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ডিম-আলু-পেঁয়াজসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
175 বার পঠিত
ডিম-আলু-পেঁয়াজসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার

ডিম, আলু, পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করা হবে।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে।


এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়।

আ/ব/এম.টি.আই 


Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!