আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ কে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম আগামীকাল শনিবার সকালে সংগ্রহ করবেন। তিনি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।
তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি।
Posted ৬:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher