শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলা প্রতিবেদক   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
240 বার পঠিত
অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলা লেন্সের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কেক কাটেন আরটিভি ও যায়যায়দিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন।


বাংলা লেন্সের উত্তরাঞ্চল প্রধান সাংবাদিক আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক তানভীর আহমেদ রিমন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ, বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, সামাজিক সংগঠন আলোর প্রদীপ-এর চেয়ারম্যান এম. মেহেরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম, দৈনিক যুগ-যুগান্তরের বিভাগীয় প্রধান গোলাম মোক্তাদির, দৈনিক একুশের বানীর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক বায়তুল এবং দৈনিক মাধুকরের উপজেলা প্রতিনিধি নূরে আলম সবুজসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা লেন্স স্বল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা ভবিষ্যতে আরও সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box


Posted ৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!