‘চলুন একসাথে আগামী গড়ি আগামীর ভাবনায় আজই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিশা মার্কেটিং কোম্পানীর এরিকসন ও লাক্সমেট গ্রুপের রাজশাহী ডিভিশনের বগুড়া জোনের পরিবেশকদের সাথে বিক্রয় কৌশল সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকালে বগুড়ার বনানী হোটেল ক্যাসেল সোয়াদে কোম্পানীর পরিচালক সাঈদ হাসান এর সভাপতিত্বে ও ন্যাশনাল সেলস ম্যানেজার(লাক্সমেট) শেখ মোহাম্মাদ সাব্বির হোসেন এর পরিচালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মহিদুর রহমান।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন হারুন, সহকারী জেনারেল ম্যানেজার সুজিত বসু। পন্যের মান্নোয়নের করনীয় শীর্ষক বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পরিবেশক আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, হাফেজ মাওঃ মুনছুর রহমান খান, আব্দুল লতিফ নাঈম, মাসুদ রানা, শাহ আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ডিভিশনের লাক্সমেট গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার রিপন হোসেন, বগুড়া-রংপুর এলাকার এরিকসন গ্রুপের সেলস ম্যানেজার সাখাওয়াত হোসেন সহ রাজশাহী ডিভিশনের এরিকসন ও লাক্সমেট গ্রুপের পরিবেশকবৃন্দ।
ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে শীতকালীন আগামী ৪মাসের জন্য বিভিন্ন অফার ঘোষণা করেন।
Posted ৯:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia