শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় পারিবারিক অবহেলায় অভিমানে বিষপানে কিশোরীর মৃত্যু

আলোকিত বগুড়া   রবিবার, ১২ এপ্রিল ২০২৬
97 বার পঠিত
সোনাতলায় পারিবারিক অবহেলায় অভিমানে বিষপানে কিশোরীর মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহ, অভাব-অনটন ও মানসিক অবহেলার শিকার হয়ে রুমানা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব তেকানী গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ও নাছিমা বেগমের মেয়ে রুমানা খাতুন গত ১১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সবার অগোচরে নিজ বাড়ির শয়নঘরে ঘাস নিধনে ব্যবহৃত বিষাক্ত তরল পান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জানা গেছে, প্রায় তিন বছর আগে পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে রুমানার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই সে চরম অভাব-অনটন ও পারিবারিক অবহেলার মধ্যে বড় হচ্ছিল। স্থানীয়দের ভাষ্যমতে, এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে রুমানা, যা তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


প্রতিবেশীরা জানান, রুমানা শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং পড়ালেখায়ও আগ্রহী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।


এ বিষয়ে সোনাতলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহের সঠিক কারণ নির্ণয়ের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪১ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!