শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আগামীকাল

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
246 বার পঠিত
বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আগামীকাল

জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই আসনে ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এ আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়।


এরপর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

এবারের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী- বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১-দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।


নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!