শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ডিবির অভিযান, গ্রেফতার ৩

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
88 বার পঠিত
বগুড়ায় নকল সিগারেট কারখানায় ডিবির অভিযান, গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে পরিচালিত এ অভিযানে প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প, নকল ডার্বি ও স্টার সিগারেট এবং তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— সজিব ইসলাম (২০), রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদনের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Facebook Comments Box


Posted ১০:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!