শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় জামায়াতের ঈদপূনর্মিলনী ও উপ-নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ২২ মার্চ ২০২৬
83 বার পঠিত
বগুড়ায় জামায়াতের ঈদপূনর্মিলনী ও উপ-নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে ঈদপূনর্মিলনী ও প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার সকালে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। সভা সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান এবং উপ-নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আবু তাহের।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আসন্ন উপ-নির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নেই। তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল ‘ছিনতাইয়ের’ ঘটনা জনগণ অবগত রয়েছে। নতুন করে এমন কোনো চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, উপ-নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি বগুড়া সদরের ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!