রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিরাপদ ইফতার নিশ্চিতে বগুড়ায় বিশেষ অভিযান

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
90 বার পঠিত
নিরাপদ ইফতার নিশ্চিতে বগুড়ায় বিশেষ অভিযান

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বগুড়া শহরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী নিশ্চিত করতে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসন, বগুড়া-এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া মোড়, সাতমাথা ও কবি নজরুল সড়ক এলাকায় বিভিন্ন ইফতার প্রস্তুতকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।


মনিটরিংকালে কয়েকটি প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া জিলাপি তৈরিতে ক্ষতিকর ও খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
এ প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট জলেশ্বরীতলা এলাকার The Grand Haveli-কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।


এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য নিরাপত্তা আইন ও বিধিমালা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!