বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়েঞ গ্রামে পরকিয়ার অভিযোগে শাহিনুর ইসলাম শাহীন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
পুলিশকে খবর দিলে ৯ ফেব্রুয়ারি দুপুরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি চামরুল ইউনিয়নের বেড়েঞ গ্রামের আলতাফ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ইউনুছ আলীর স্ত্রী মিনু সঙ্গে দীর্ঘদিন ধরে তার অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিকবার ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন ইউপি সদস্য শাহিনুর ইসলাম। তখন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে বিষয়টি মীমাংসা করে দেন।
তবে অভিযোগ থাকা সত্ত্বেও এমন কর্মকাণ্ড পুনরায় ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।ঘটনার দিন দুপুরে ইউপি সদস্য শাহিনুর ইসলাম ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে ঘরে তালা দেন।
এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নিয়ে আছে।
ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহীন বলেন, আমাকে সমাজে হের করানো জন্য এ রকম ঘটনাটি ঘটানো হয়েছে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia