দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জানুয়ারি শুক্রবার সকালে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহসভাপতি এম,ডি শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, অরবিন্দ কুমার দাস, আজিজুল হক, শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির প্রমুখ।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে পুনরায় আবু কালাম আজাদকে সভাপতি (দৈনিক আমার দেশ, দৈনিক দুরন্ত সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বগুড়া), এম,ডি শিমুল(দৈনিক ভোরের দর্পণ), শহীদুর রহমানকে(দৈনিক সংবাদ) সহসভাপতি, গোলাম মুক্তাদির সবুজকে সাধারণ সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক জয়যুগান্তর), আবু রায়হান প্রামানিককে যুগ্ম সাধারণ সম্পাদক(দৈনিক নয়া নিগন্ত, দৈনিক উত্তর কোণ), খাইরুল ইসলাম দেওয়ানকে কোষাধ্যক্ষ(দৈনিক চাঁদনী বাজার), উজ্জ্বল চক্রবর্তী শিশিরকে সাংগঠনিক সম্পাদক(দৈনিক রূপালী বাংলাদেশ), আরিফুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক(দৈনিক মুক্ত বার্তা), আবু আব্দুল্লাহ প্রিন্স(দৈনিক কালবেলা, দৈনিক মুক্ত সকাল), অরবিন্দ কুমার দাস(দৈনিক যায়যায়দিন), কামরুল হাসান লিটন(দৈনিক প্রভাতের আলো), আজিজুল হক(দৈনিক ইনকিলাব), আবু রায়হান চৌধুরী(দৈনিক আজকালের খবর), বেলাল হোসেন(দৈনিক প্রত্যাশা প্রতিদিন) ও কুতুবুল আলমকে(দৈনিক জয়পুরবার্তা) সদস্য মনোনীত করে ১৫সদস্য বিশিস্ট আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
Posted ৭:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia