রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
211 বার পঠিত
দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা, স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা  উত্তোলন, বেলুন ও পায়ড়া উড়িয়ে  উদ্বোধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে, সকাল ১১টায় পুরাতন ভবন উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা সাড়ে ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে বাদ যোহর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।


এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতি অম্লানে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দুপচাঁচিয়া পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, ২৪ আহত জুলাই যোদ্ধা, উপজেলা প্রেসক্লাব, দুপচাঁচিয়া প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে পুরাতন  ভবন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োাজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ৮:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!