ভয়েস অব জুলাই দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে জুলাই পূর্ণদৃষ্টি, আত্মত্যাগ ও অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, জুলাই কন্যা, জুলাই মা’দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১১ অক্টোবর শনিবার মডেল মসজিদ হলরুমে ভয়েস অব জুলাই দুপচাঁচিয়া শাখার সদস্য সচিব আদিল আহম্মেদের সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম আহবায়ক কাওছার আহম্মেদ বিলাস এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাতিজা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মডেল মসজিদের ইমাম মাওঃ জুবায়ের আহম্মেদ, ভয়েস অব জুলাই বগুড়া জেলা আহবায়ক আজিম উদ্দিন, সদস্য সচিব নাজমুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মুনিরের পিতা শামছুল হোসেন, রাহিমের মাতা রওশন আরা, জুলাই যোদ্ধার মাতা ববি খাতুন, নাজিদা বেগম প্রমুখ।
এসময় জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, জুলাই কন্যা, জুলাই মাতারা সহ ভয়েস অব জুলাইয়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia