দুপচাঁচিয়া উপজেলার দুপচাচিয়া-তালোড়া রাস্তার ভেলুরচক নামক স্থানে ইট ভাটার বিপরীত পাশে আশিকুর রহমান আশিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আশিক তালোড়া বাজারের মৃত হাফিজার রহমানের ছেলে।
১১ অক্টোবর শনিবার ভোর ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আশিক জানান, তারা পূর্বে তালোড়া বাজারে বসবাস করলেও বেশ কিছুদিন হালো ভেলুরচক ইটভাটা এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ঘটনার দিন রাতে তার মা রেবেকা সুলতানা বাথরুম থেকে ঘরে ফিরে আসার সময় আগে থেকেই মেইন দরজার পাশের গ্রিল কেটে বাড়ির ভিতর প্রবেশ করে থাকা চোরেরা তাকে জিম্মি করে। ভয়ে মা রেবেকা সুলতানা চিৎকার করলে আমি রোম থেকে বের হয়ে আছি তখন আমাকেও চোরেরা মারপিট করে। পরিস্থিতি বেগতিক দেখে আশিক ও তার মা তাদেরকে মারপিট না করতে অনুরোধ করে। এসময় চোরেরা ১টি ল্যাপটপ, ১টি এ্যাপাসি আরটিআর নীল রঙের মোটরসাইকেল, সিসি ক্যামেরার এনভিআর সহ বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে টাকা ও স্বর্ণালংকারের সঠিক পরিমাণ তারা বলতে পারেনি। আশিক জানান ৬ থেকে ৮জন চোরের দল তাদের বাড়িতে প্রবেশ করে এসব মালামাল লুট করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia