শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
350 বার পঠিত
দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

৬ অক্টোবর দুপুরে থানা রোড সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মেসার্স জুনাইদ ডিজিটাল  ভূমি সেবা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, মেসার্স জুনাইদ ডিজিটাল ভূমি সেবা সহায়ক কেন্দ্রের স্বত্বাধিকারী পারভীন আক্তার প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন ,প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে উপজেলা ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন।


সেবা গুলোর মধ্যে রয়েছে- ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা।

Facebook Comments Box


Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!