রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
225 বার পঠিত
দুপচাঁচিয়ায় গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দুপচাঁচিয়ায় গবাদি পশু পালন বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি যুগ্ম পরিচালক ডঃ আব্দুল মজিদ প্রামানিক।  এছাড়াও বক্তব্য  রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, জেলা যুব পরিষদ সভাপতি রবিউল হাসান দারুন, উপজেলা সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রদ্যুৎ কান্তি বসাক, উদ্যোক্তা হাবিবুর রহমান, জান্নাত খাতুন প্রমুখ।


সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে ইউনিয়নের ৬০ জন যুব ও যুব মহিলাদের গবাদি পশু পালনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। গবাদি পশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও বেকর যুব সমাজকে সাম্বলম্বি করার লক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box


Posted ৮:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!