রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিশ্ব নদী দিবসে

বগুড়ায় বাপার প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন অভিযান

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
145 বার পঠিত
বগুড়ায় বাপার প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন অভিযান

“আমাদের নদী আমাদের অস্তিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৫ পালিত হয়েছে বগুড়ায়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে করতোয়া নদীর তীরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। পরিষ্কার-পরিচ্ছন্ন করতোয়া নদীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, যুগ্ম সম্পাদক মুতাসিম বিল্লাহ শ্যামল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, আবু হাসনাত শহীদ, এম. ফজলুল হক বাবলু, মেরী, মাহমুদা পারভীন ও মাজেদুর রহমান প্রমুখ।


মানববন্ধন শেষে এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত করতোয়া নদীর পার্শ্ববর্তী নবনির্মিত ওয়াকওয়েতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বাপা নেতৃবৃন্দ ভ্রাম্যমাণ দোকানিদের ময়লা-আবর্জনা, সিগারেটের প্যাকেট, বাদামের খোসা ও চিপসের খালি প্যাকেট নদীতে না ফেলার আহ্বান জানান।

তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতে নদীতে ময়লা ফেলা অব্যাহত থাকলে ওয়াকওয়েতে দোকান বসানো বন্ধ করে দেওয়া হবে।


Facebook Comments Box


Posted ৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!