বগুড়ার সোনাতলায় আজ শুক্রবার বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফ্রেব্রুয়ারি মাসে নির্বাচনসহ ৫দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি মাদরাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৫দফা গণদাবীতে আগামী জাতীয় নির্বাচন এটা সময়ের দাবি হয়ে উঠেছে। আগামী নির্বাচন হবে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের নির্বাচন। এই নির্বাচনে কোন ফ্যাসিবাদিরকে ভোট দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না।
শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের আয়োজন করার জন্য আহবান জানান বক্তারা ।
আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া এবং তার পক্ষ হয়ে ময়দানে কাজ করার জন্য সবাইকে আহবান জানান বক্তারা ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ডা: নুরুল আমীন সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ডা: আব্দুল্লাহ আল জাকারিয়া, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, সাধারণ সম্পাদক ডা: ফজলে রাব্বি নাসিম, উপজেলা শিবিরের সভাপতি লাবিবুল হাসানসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher