বগুড়ার দুপচাঁচিয়ায় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর রোববার বিকেলে সাহারপুকুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হেলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড.হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন- নবী সালাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, নেসকো জাতীয়তাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia