রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর যুবদলের আলোচনা সভা

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
147 বার পঠিত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর যুবদলের আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুর রহমান চম্বুক, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার দুদু, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবু মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা কৃষকদলের নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা মৎস্যজীবীদলের সাবেক সভাপতি আলম হোসেন, জেলা ছাত্রদলের সহত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুনছুর আলী। সন্ধ্যা আলোকচিত্র প্রদর্শনী করা হয়।


Facebook Comments Box


Posted ৭:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!