শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় চাঁদার দাবিতে হাসপাতাল ভাঙচুর ও হুমকি, থানায় অভিযোগ

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ২৪ আগস্ট ২০২৫
181 বার পঠিত
বগুড়ায় চাঁদার দাবিতে হাসপাতাল ভাঙচুর ও হুমকি, থানায় অভিযোগ

‎বগুড়ায় নিউ এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর এলাকার পিটিআই মোড় হইতে ১০০ গজ পশ্চিমে, আজাদ পাম্প সংলগ্ন সূত্রাপুরে অবস্থিত নিউ এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ৫ আগস্ট রাত ২টা ৪০ মিনিটে শিহাবের নেতৃত্বে প্রায় ছয়জন যুবক হাসপাতালের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় রোগী, তাদের স্বজন ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে মালতিনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

‎পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলোও অভিযোগে বলা হয়, এরপর থেকে শিহাব নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে প্রতিদিনই সহযোগীদের নিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চাঁদা দাবি করতে থাকে।
‎‎এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে শিহাবসহ অন্তত সাতজন আবারও হাসপাতালে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, চেয়ার-টেবিল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে রোগী, স্বজন ও কর্মীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মরত কর্মচারী ও স্থানীয় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এসময়কার ভিডিও ফুটেজ ও কলরেকর্ড হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

‎হাসপাতালের পরিচালক নিমাই সরকার বলেন, “পুলিশ তদন্তের জন্য হাসপাতালে এসেছিল। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”

‎এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি বনানী ফাঁড়িতে তদন্তের জন্য পাঠানো হয়েছে।”

‎অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বনানী ফাঁড়ির এসআই নুরুজ্জামান বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎এ বিষয়ে অভিযুক্ত শিহাবের ব্যবহৃত মোবাইল নম্বর এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


Facebook Comments Box


Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!