রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায়  ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে মানববন্ধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ২০ আগস্ট ২০২৫
313 বার পঠিত
দুপচাঁচিয়ায়  ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে মানববন্ধন

দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলা সর্বস্তরের জনসাধারনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট বুধবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ডে হাসপাতাল মসজিদের সামনে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, তোতা মেডিকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক,  উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেন, ব্যবসায়ী ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে আগামী রোববার মধ্যে অপসারণ না করলে  বৃহত্তর আন্দোলনসহ হাসপাতাল ঘেরাও করার হুশিয়ারি দেন।


Facebook Comments Box


Posted ১১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!